EIIN : 106224; Madrasha Code : 17704

জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা

.

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্নার

বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় অর্জনের ৫০ বছর পূর্তি
সুবর্ণজয়ন্তী কর্নার
Slide1

একাডেমিক ভবন (পুরাতন)

Slide2

একাডেমিক ভবন (নতুন)

Photo Gallery

Sports & Cultural Program; Other Program; Study Tour Picture

All Notice

Institute Notice, Board Notice & Other Admission Notice

Login

Admin, Teacher, Staff & Student Login Panel

Admission Form

Online Admission Form.

Logo

জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা

জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন পূর্ব বড়ভেওলা সিকদারপাড়া গ্রামে অবস্থিত। ইহা পিছিয়ে পড়া গ্রামীন জনপদের গরীব ও অসহায় মা বাবার সন্তানদের কথা চিন্তা করে ১৯৯১ সালের ১লা জানুয়ারী প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। এটি ১৯৯৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পাঠদান অনুমতি, ১৯৯৫ সালের ১লা জানুয়ারী থেকে একাডেমিক স্বীকৃতি লাভ এবং ১৯৯৬ সালের মার্চ থেকে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) ভুক্ত হয়। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে ইবতেদায়ী ১ম শ্রেণি থেকে দাখিল ১০ম শ্রেণি পর্যন্ত পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী দ্বীনি শিক্ষার পাশাপাশি জেনারেল সকল বিষয়ে পড়ালেখা করছে।এখন  সুযোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত ১৯ জন শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন এবং সুদক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত। ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মনোয়ারা বেগম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ পরিচালক (ডিডি) ছিলেন। অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ সার্বিক বিষয়ে সার্বক্ষনিক মনিটরিং করেন। অত্র প্রতিষ্ঠানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রনালয়ের সকল নির্দেশনা শতভাগ পালন করা হয়। সকলের আন্তরিকতা ও সহযোগিতায় অত্র মাদ্রাসা দিন দিন  এগিয়ে যাচ্ছে সামনের দিকে।  

Message

সুপারিনটেনডেন্ট

উন্নত শিক্ষা সুশৃঙ্খল পরিবেশ ও দক্ষ মানব সম্পদ গঠনে অত্র প্রতিষ্ঠান চকরিয়া উপজেলায় সুনামের সাথে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। অত্র প্রতিষ্ঠানটি সুদক্ষ ম্যানেজিং কমিটি ও প্রশিক্ষণপ্রাপ্ত এক ঝাঁক মেধাবী শিক্ষক -শিক্ষিকা দ্বারা পরিচালিত। পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করার মানসে অত্র প্রতিষ্ঠানটি ১৯৯১ সালের ১লা জানুয়ারী প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সমাজসেবী ও দানবীর আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। এখানে ইবতেদায়ী ১ম শ্রেণি থেকে দাখিল ১০ম শ্রেণি পর্যন্ত পাঁচ শতাধিক শিক্ষার্থী ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল সকল বিষয়ে জ্ঞান অর্জন করছে। সকলের সম্মিলিত সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানকে কক্সবাজার জেলার সেরা প্রতিষ্ঠানের কাতারে নিয়ে যাওয়াই  আমার একান্ত প্রত্যাশা। 

মুহাম্মদ মোজাম্মেল হক 

           সুপার 

জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা

সভাপতি

জ্ঞানই শক্তি  জ্ঞানই আলো,শিক্ষাই গতি শিক্ষাই করবে দূর জগতের যত কালো। শিক্ষাই পারে মানুষের জীবন ধারাকে উন্নত থেকে উন্নততর করতে। শিক্ষাই জাতির মেরুদন্ড।যে জাতি যত বেশি  শিক্ষিত সে জাতি ততই বেশি উন্নত।

এ ধারাকে অব্যাহত রাখার জন্য ১৯৯১ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা।এটি কক্সবাজার জেলায় একটি মডেল ও আদর্শ দ্বীনি প্রতিষ্ঠানে স্বীকৃতি লাভ করেছে ইতিমধ্যে সর্বমহলে।এটি প্রতি বছর সরকারি পরীক্ষায় শতভাগ পাশসহ কক্সবাজার জেলায় সেরা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে।আমি আশা করি অত্র দ্বীনি প্রতিষ্ঠানটি সকলের প্রচেষ্টায় ভবিষ্যতে  দেশসেরা প্রতিষ্ঠানে পরিনত ইনশাআল্লাহ। 

মনোয়ারা বেগম 

       সভাপতি 

জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা

Latest Notice

TODAY

4

YESTERDAY

1279

LAST 7 DAYS

3714

TOTAL

Photo Gallery