জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন পূর্ব বড়ভেওলা সিকদারপাড়া গ্রামে অবস্থিত। ইহা পিছিয়ে পড়া গ্রামীন জনপদের গরীব ও অসহায় মা বাবার সন্তানদের কথা চিন্তা করে ১৯৯১ সালের ১লা জানুয়ারী প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। এটি ১৯৯৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পাঠদান অনুমতি, ১৯৯৫ সালের ১লা জানুয়ারী থেকে একাডেমিক স্বীকৃতি লাভ এবং ১৯৯৬ সালের মার্চ থেকে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) ভুক্ত হয়। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে ইবতেদায়ী ১ম শ্রেণি থেকে দাখিল ১০ম শ্রেণি পর্যন্ত পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী দ্বীনি শিক্ষার পাশাপাশি জেনারেল সকল বিষয়ে পড়ালেখা করছে।এখন সুযোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত ১৯ জন শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন এবং সুদক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত। ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মনোয়ারা বেগম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ পরিচালক (ডিডি) ছিলেন। অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ সার্বিক বিষয়ে সার্বক্ষনিক মনিটরিং করেন। অত্র প্রতিষ্ঠানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রনালয়ের সকল নির্দেশনা শতভাগ পালন করা হয়। সকলের আন্তরিকতা ও সহযোগিতায় অত্র মাদ্রাসা দিন দিন এগিয়ে যাচ্ছে সামনের দিকে।